কাস্টমস হেল্প ডেস্ক চালু হল শাহজালাল বিমানবন্দরে

১৭ নভেম্বর ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে কাস্টমস হেল্প ডেস্ক। যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রবিবার (১৭ নভেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান কাস্টমস হেল্প ডেস্কের উদ্বোধন করেন। পাশাপাশি নতুন ৩টি অত্যাধুনিক স্ক্যানার মেশিন ও যাত্রীদের স্বল্প সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ সহজীকরণে ডিজিটাল বিআর চালান চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দর কাস্টমসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি কাস্টমসের এয়ার ফ্রেইট ইউনিট, আন্তর্জাতিক কুরিয়ার ইউনিট এবং বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- এনবিআর সদস্য হোসেন আহমদ, ফারজানা আফরোজ, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী, মো. মোয়াজ্জেম হোসেন, ড. মো. আবদুর রউফ, মো. আজিজুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম প্রমুখ।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence