জামায়াত চেয়েছিল এক পাকিস্তান: জামায়াত আমির

১৬ নভেম্বর ২০২৪, ১০:২৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

একাত্তরে জামায়াতে ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে ছিল না। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এর পরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান।

শুক্রবার (১৫ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির আরও বলেন, পরবর্তী সময়ে পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তখন মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি।

আরও পড়ুন: ‘ফেরার চেষ্টা করলে হাসিনাকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে’

রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায়, তখন তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না। এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, সেটি জনগণই ঠিক করবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি, নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের। তাড়াহুড়া নেই বলে তারা এ বিষয়টি টেনে যেন লম্বা না করে, এই কথা আমরা বারবার বলেছি।

ট্যাগ: জামায়াত
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬