‘ফেরার চেষ্টা করলে হাসিনাকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে’

১৬ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাকে অতিথি পাখির মতো রাশিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সংগীতশিল্পী আসিফ আকবর গান পরিবেশনের ফাঁকে বলেন, তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এসেছেন। এরপর মঞ্চে উঠে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আজ স্বাধীন বাংলাদেশে আমরা নিজের মতো করে ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ। আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি।

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে জাহাজ চালুর নেপথ্যে

আমরা সারা দিন ঝগড়া করবো, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে, তখন সবাই একত্র হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবো, বলেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফাসহ একাধিক শিল্পী সংগীত পরিবেশন করেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬