সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে উত্তেজনা, কাকরাইল মসজিদে নিরাপত্তা জোরদার

১৫ নভেম্বর ২০২৪, ০৯:১৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে

নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে © সংগৃহীত

তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে আবারো উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাদপন্থীরা কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।  

সকালে প্রবেশ করার কথা রয়েছে সাদপন্থিদের। সরজমিনে দেখা গেছে, মিরপুর থেকে ফার্মগেইট-কাওয়ানবাজার হয়ে বড় জমায়েত মারকাজ মসজিদের দিকে যাচ্ছে। 

এর আগে গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি। 

তবে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে  মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দু’বার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না।

অন্যদিকে ৯ নভেম্বর এক ভিডিও বার্তায়  সাদপন্থি ইমাম মুফতি আজিমুদ্দিন আগামী শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান।

উল্লেখ্য, দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয় ২০১৭ সালের নভেম্বর। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬