পঙ্গু হাসপাতালের সামনে সড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনে আহতরা

১৩ নভেম্বর ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনে আহতরা

সড়ক বন্ধ করে দিয়েছেন আন্দোলনে আহতরা © সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে দিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলাই আন্দোলনের আহতরা।

আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে তারা সড়কে নেমে আসেন। এতে শ্যামলীমুখী সড়কে গাড়ির চাপ ক্রমাগত বাড়ছে।

জানা গেছে, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থতলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখে বের হওয়ার প্রস্তুতি নেন। কিন্তু তিনতলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। তাদের মধ্যে কেউ একজন গাড়ির বা সামনের চাকার সামনে বসে পড়েন। আরেকজন উঠে পড়েন গাড়ির ছাদে। কিছু সময় তারা গাড়িতে কিলঘুষিও মারতে থাকেন। নেমে আসতে বলেন গাড়ির চালককেও। পরে চুপিসারে স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনার অন্য একটি গাড়িতে বেরিয়ে যান। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই গাড়ি ও প্রটোকলে থাকা পুলিশের একটি গাড়ি আটকে দেস। একপর্যায়ে তারা রাস্তায় নেমে আসেন।

আরও পড়ুন: পঙ্গু হাসপাতালের ভেতরে গুলিতে যুবক আহত, আটক ১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মো. হাসান বলেন, ‘আমাদের এক একটা ওয়ার্ডে ৪৮ জন করে মানুষ আছে। কিন্তু ওনারা ওনাদের পছন্দের বিদেশি পাঁচজন সাংবাদিক নিয়ে এসেছেন এবং আমাদের দেশি কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। তারা দু-একজনের সঙ্গে কথা বলে চলে গেছেন। কিন্তু আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমরা কথা বলতে গেলেও আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদের সামান্য ট্রিটমেন্ট দিয়ে তিন মাস বসিয়ে রাখা হয়েছে। আমার পায়ে নয়টি অপারেশন করা হয়েছে, তারপরও এখন পর্যন্ত সুস্থ হতে পারিনি। আমাদের অপারেশনে শুধু নিয়ে যায়। আমরা চাই তারা সবাই আমাদের সঙ্গে কথা বলুক। আমাদের জন্য ঘোষণা করা সেই এক লাখ টাকা দিক এবং উন্নত মানের চিকিৎসাসেবা দিক।’

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল সিলেট
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ষণের পর হত্যা করে পাশের পুকুরে গোসল করেন আসামি সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬