চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

১৩ নভেম্বর ২০২৪, ১২:১১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পোড়া মরদেহ ও মোটরসাইকেল পড়ে আছে

পোড়া মরদেহ ও মোটরসাইকেল পড়ে আছে © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলসহ সবুজ (২২) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ফরিদপুর ঘোড়ামারা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ একই উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন পুরোনো মোটরসাইকেলের ব্যবসায়ী ছিলেন।

তবে কী কারণে এবং কারা মোটরসাইকেলসহ সবুজকে পুড়িয়ে হত্যা করেছে তা জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এর পর থেকে পরিবারের লোকজন তার হদিস পাচ্ছিলেন না। বুধবার সকালে একই উপজেলার বেলগাছি ইউনিয়নের ঘোড়ামারা মাঠের একটি মেহগনিবাগানে মোটরসাইকেলসহ এক যুবকের পোড়া লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বুধবার সকাল আটটার দিকে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় মাঠের মেহগনিবাগানে মোটরসাইকেলসহ আগুনে পুড়িয়ে মারা সবুজের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬