চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে বিক্ষোভ

১১ নভেম্বর ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইমরান খান আকাশের ফাঁসির দাবিতে ছাত্র ও যুসমাজের বিক্ষোভ

ইমরান খান আকাশের ফাঁসির দাবিতে ছাত্র ও যুসমাজের বিক্ষোভ © টিডিসি

নোয়াখালীর বেগমগঞ্জে চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ইমরান খান আকাশ ওরফে রাহুলের (১৯) ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র ও যুসমাজ। অভিযুক্ত ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই ওয়ার্ডের বর্তমান কমিটির সহসভাপতি।

সোমবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করে বক্তব্য দেন নিহতের মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, নোয়াখালী কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেক।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, তিন কন্যার জননী নিহত তাজ নাহার বেগম (৪৬) সম্পর্কে ইমরান খান আকাশের চাচি হন। আট মাস আগে তার স্বামী আলমগীর খান মারা যান। গত ৩০ অক্টোবর রাতে অভিযুক্ত আকাশ তার সহযোগীদের নিয়ে আপন চাচিকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে  তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। এরপর ২ নভেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বক্তারা আরও অভিযোগ করেন, কিছুদিন আগে মামলার ২ নম্বর আসামি নিলুফা জাহান রত্না জামিনে এসে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানা রকম হুমকি দিচ্ছেন। খুনি আকাশের জন্মনিবন্ধনে বয়স কমিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে একটি মহল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেবে।

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল সিলেট
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ষণের পর হত্যা করে পাশের পুকুরে গোসল করেন আসামি সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬