পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি

১৩ নভেম্বর ২০২৪, ১২:০৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি-পদায়ন করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ২৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৩ জন সহকারী পুলিশ সুপার।

গতকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের বদলি-পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২৮ পুলিশ কর্মকর্তাকে বদলির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বদলির পর পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল সিলেট
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ষণের পর হত্যা করে পাশের পুকুরে গোসল করেন আসামি সুমন
  • ১০ অক্টোবর ২০২৬
বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬