নেত্রকোনায় নদী থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৩ নভেম্বর ২০২৪, ১২:১৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
কংস নদী

কংস নদী © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে কংস নদী থেকে আনুমানিক ৯ বছর বয়সি অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুর পরনে খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট (স্কুল ড্রেস) ছিল। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার ঝানজাইল এলাকার খাপাড়া গ্রামে কংস নদীতে শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী। 

পুলিশ এসে লাশ উদ্ধার করে। এরপর লাশ থানায় নিয়ে আসা হয়। এ সময় শিশুর পরনে খয়েরি রঙের শার্ট ও হাফপ্যান্ট (স্কুল ড্রেস) ছিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন, লাশটি নদীর উজান থেকে স্রোতে ভাসতে ভাসতে থানা এলাকায় চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, মৃত্যুর কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করা হবে। শিশুর পরিচয় শনাক্তের চেষ্টাও করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

ট্যাগ: পুলিশ
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬