উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে, শপথ নিচ্ছেন আরও কয়েকজন

১০ নভেম্বর ২০২৪, ০৩:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
উপদেষ্টা পরিষদের শপথ

উপদেষ্টা পরিষদের শপথ © ফাইল ফটো

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও কয়েকজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। আজ রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হতে পারে। নতুন শপথ নেওয়ার উপদেষ্টার সংখ্যা পাঁচজন হতে পারে।

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়। 

বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬