সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

১০ নভেম্বর ২০২৪, ১১:২৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিজিবি

বিজিবি © ফাইল ফটো

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বিজিবি সদরদপ্তর। রবিবার (১০ নভেম্বর)  সকালে বিজিবি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শহিদ নূর হোসেন দিবসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। দলটি তার ফেসবুক পেজে সমর্থকদের সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে।

এ ঘোষণার পরই শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে এক পোস্টে লিখেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬