জিরো পয়েন্ট ছাত্র-জনতার দখলে

১০ নভেম্বর ২০২৪, ১০:৩৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
গুলিস্তানের জিরো পয়েন্টে সমাবেত হয়েছেন ছাত্র-জনতা

গুলিস্তানের জিরো পয়েন্টে সমাবেত হয়েছেন ছাত্র-জনতা © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধ করতে আজ সকালে সেখানে সমাবেত হয়েছেন ছাত্র-জনতা। হাজারো মানুষের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে জিরো পয়েন্ট। আজ রোববার দুপুরের পর থেকে উভয় সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা।

তবে সমাবেশ ঘিরে এখনো স্বাভাবিক রয়েছে জিরো পয়েন্ট এলাকার পরিস্থিতি। এর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশও।  সচিবালয় রোডের সামনে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতি রয়েছে। এ ছাড়া পুলিশের সাঁজোয়া যানও রাখা হয়েছে।

এর আগে  শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

শিক্ষাখাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: ভূমিমন্ত্রী
  • ১০ অক্টোবর ২০২৬
স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তে সচেতনতা জোরদারের আহ…
  • ১০ অক্টোবর ২০২৬
রুয়েটে সিন্ডিকেটের অনুমোদনের ৫ মাস পেরিয়ে গেলেও চালু হয়নি …
  • ১০ অক্টোবর ২০২৬
যার এলাকায় রাশেদ খাঁন নেই, তারা কি সরকারি চাকরি করার অধিকার…
  • ১০ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ…
  • ১০ অক্টোবর ২০২৬