ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে একজন আটক

১০ নভেম্বর ২০২৪, ১২:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সীমান্ত

সীমান্ত © সংগৃহীত

১৪ লাখ ৬০ হাজার টাকাসহ হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক করা ব্যক্তির নাম মোখলেছ মিয়া (৪০)। তিনি উপজেলার আলীনগর গ্রামের সাদু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন। এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের মারধরের ঘটনায় রাবিতে বিশেষ সিন্ডিকেট ১৫ অক্টোবর
  • ১০ অক্টোবর ২০২৬