বিজিবির নিয়োগে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ, পরীক্ষা স্থগিত

০৯ নভেম্বর ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সড়ক অবরোধ করে রাখেন চাকরি প্রত্যাশীরা

সড়ক অবরোধ করে রাখেন চাকরি প্রত্যাশীরা © সংগৃহীত

বাংলাদেশ -বর্ডার গার্ড-বিজিবি'র নীলফামারীতে  সৈনিক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। পরে বিজিবি কর্তৃপক্ষ ওই পরীক্ষা স্থগিত করেছে। শনিবার দুপুর ১২টা থেকে সোয়া একটা পর্যন্ত বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানীস্থ ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের সদর দপ্তরের সমানে আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন তারা।

এসময় ওই সড়ককে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুই ধারে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি জমে। পরে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী সদর দপ্তর কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। 

এদিকে বিজিবির নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, আজকে বিজিবির সৈনিক পদে আমরা মাঠ করতে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছি। শুরুতে এক থেকে ১৭ নম্বর সিরিয়াল ডাকা হয়। কিন্তু এরপর ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে। সময়ের পরে যারা এসেছে তাদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিলো না। তারা মেডিক্যাল না করেই আমাদের বের করে দিচ্ছে। এরকম নানা অনিয়মের বিষয়ে আমরা প্রতিবাদ করলে আমাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।

তারা আরও জানান, এ অবস্থায় আমরা বেলা ১২টা থেকে বিজিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানাই। পরে দুপুর সোয়া একটার দিকে বিজিবি পরীক্ষা স্থগিত করলে আমরা অবরোধ তুলে নিয়েছি।

এ ব্যাপারে  ৫৬ বিজিবির নীলফামারীর ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আলী আকবর সাংবাদিকদের  বলেন, শনিবার (৯ নভেম্বর) বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছিল। নিয়োগ পরীক্ষার জন্য নিয়োগ টিম বাইরে থেকে এসেছে। চাকরিপ্রত্যাশীরা দাবি করছিলেন, তাঁদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। মেডিকেল ঠিকভাবে করা হয়নি। তাঁদের এমন অভিযোগ জানার চেষ্টা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাঁদের আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ জানানো হবে।

ট্যাগ: বিজিবি
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬