পতিত ফ্যাসিবাদ যাতে আবারও ফিরতে না পারে: মির্জা ফখরুল

০৩ নভেম্বর ২০২৪, ০১:৩১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

ছাত্র জনতার আন্দোলনে পতিত হওয়া ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনক নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ জীবন দিয়েছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় এই প্রত্যাশা করি।

আরও পড়ুন: সবার আগে দরকার নির্বাচনী সংস্কার: মির্জা ফখরুল

আইনি লড়াইয়ের মাধ্যমে ডা. শাহাদাতের বিজয় হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘ডা. শাহাদাতের এই রায় আওয়ামী লীগের নির্বাচন কারচুপির প্রমাণ। আশা করি নতুন নির্বাচন কমিশনের নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য হবে।’

ট্যাগ: বিএনপি
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬