ইসি পুনর্গঠনে সার্চ কমিটি: প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান

২৯ অক্টোবর ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ইসি

ইসি © সম্পাদিত

নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (২৯ অক্টোবর) সার্চ কমিটির প্রধান হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নাম মনোনীত করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে। সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হওয়ার পর তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে আজ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি গঠন হয়ে গেছে। হয়তো প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে। আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে।

সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। জানান, এরপর ভোটার তালিকা সংশোধন করা হবে। ভুয়া নির্বাচন নয়; অসাধারণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬