গোলাম দস্তগীরের বাসায় অভিযান, যা জানালো পুলিশ

২৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লগো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) লগো © সংগৃহীত

হত্যা মামলায় অভিযুক্ত সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছে রয়েছে একাধিক অবৈধ অস্ত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আক্রমণে অর্থের জোগান দিয়েছেন তিনি।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। 

ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় গাজীর বাসায় অভিযান চালানো হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারভুক্ত আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে ওই বাসায় গভীর রাতে তল্লাশি চালানো হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন: মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টিম আইন ও বিধি অনুসরণপূর্বক গোলাম দস্তগীরের বাসায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসার দারোয়ান পালিয়ে যান। পরবর্তী সময়ে স্থানীয় থানা পুলিশের সহায়তায় বাসা তল্লাশি অভিযান শেষ করে ডিবির টিম ঘটনাস্থল ত্যাগ করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এজাহারনামীয় আসামি গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিবির তল্লাশি অভিযান সম্পর্কে কোনো রকম বিভ্রান্তির অবকাশ নেই। ভবিষ্যতে ডিবির যে কোনো অভিযানের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকতর বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে ডিএমপি।

রেজাউল করিম মল্লিক জানান, অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে কাউকে পাওয়া যায়নি। ডিবির কোনো সদস্য দস্তগীরের বাড়ি থেকে কোনো মালামাল আনেননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট ভোরে ঢাকার বাসা থেকে গ্রেফতার হন গোলাম দস্তগীর গাজী। বর্তমানে তিনি কারাগারে। তার স্ত্রী হাসিনা গাজী আত্মগোপনে থাকলেও তাদের দুই ছেলে বিদেশে অবস্থান করছেন।

বৈশ্বিক টুর্নামেন্টে স্বর্ণপদক জয় বিজিবি রাকিবের
  • ২৯ মার্চ ২০২৬
বাসের বক্সে ৫৫ ছাগলের মৃত্যু, ২জনকে জরিমানা
  • ২৯ মার্চ ২০২৬
হোয়াইট হাউসে ফোন করলেই ভেসে উঠছে ‘এপস্টেইন আইল্যান্ড’
  • ২৯ মার্চ ২০২৬
‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ য…
  • ২৯ মার্চ ২০২৬
‘চাঁদাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে আত্মহত্যা করব’— বিএনপি…
  • ২৯ মার্চ ২০২৬
রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence