মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

২৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ৪৫ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহম্মদপুরে বিভিন্ন সময়ে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতি হয়। এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে সুপারশপে ডাকাতির প্রধান আসামিসহ ৪৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) রাতে র‍্যাব-২ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সরাসরি ছিনতাইয়ে জড়িত ৩ জন। দোকান ডাকাতিতে জড়িত ২ জন। আর বাকি ৪০ জন সন্দেহভাজন ছিনতাইকারী। র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

শিহাব করিম বলেন, বছিলা হাউজিংয়ের মিনি সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ বাহিনীর অভিযানে প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এর আগে শুক্রবার রাতে বসিলায় একটি মিনি সুপারশপে অস্ত্রধারীদের ঢুকে ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই রাতে ঢাকা উদ্যান এলাকায় ‘গণ ছিনতাইকারী’ দুই দলের মধ্যে সশস্ত্র মহড়ার ভিডিও ভাইরাল হয়েছে।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬