‘শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি’

২৫ অক্টোবর ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায় © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুধু ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি। এই সরকার সবার আন্দোলনের ফসল।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় করে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মূল ইস্যু থেকে সরে এসে অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। কারণ জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না।

এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখা রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করা দরকার।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কারও কারও কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ওয়ান-ইলেভেনের বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলমান রয়েছে।

কাউকে বিতাড়িত করে নয়, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে হয়। রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচার চলছে বলেও অভিযোগ করেন তিনি।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬