দুইদিন পর শুরু লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল

২৫ অক্টোবর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
দুইদিন পর শুরু ফেরি ও লঞ্চ চলাচল

দুইদিন পর শুরু ফেরি ও লঞ্চ চলাচল

ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্ধের দুইদিন পর লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌ-যান চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ফেরি ঘাটের ম্যানেজার আতিকুজ্জামান।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মেঘনায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফেরি বন্ধ থাকার কারনে ঘাটের দু-পাড়ে আটকা পড়েছে কয়েকশ পণ্যবাহী ট্রাক। দুই একদিনের মধ্যে সকল পণ্যবাহী ট্রাক পারাপার হবে বলে আশা করেন তিনি। একই কথা জানিয়েছেন, ভোলার ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মো. কাউছার।

এদিকে বুধবার বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারনে এ নৌরুটে ফেরি লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিইটিএ। এতে করে মুজচৌধুরীরহাট ঘাটে কয়েকশ যাত্রী আটক পড়ে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় এ নৌরুটে চলাচলকারী যাত্রীদের। তবে সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় দুর্ভোগ কমেছে।

মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট দিয়ে চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সহজ যোগাযোগের একমাত্র মাধ্যম এ নৌ-রুট। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এ ছাড়া প্রতিদিন লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চে প্রায় কয়েকশ পণ্যবাহী গাড়ি ও হাজার হাজার মানুষ যাতায়ত করে। লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৫টি ফেরি ও বরিশাল রুটে ১১টি লঞ্চ চলাচল করছে। এরমধ্যে দুটি লঞ্চ বরিশাল রুটের। বাকি ৯টি ভোলা রুটের। [সূত্র: বাসস]

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬