শিক্ষককে মারধর করায় বিএনপি নেতাকে অব্যাহতি

২৫ অক্টোবর ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
অভিযুক্ত আব্দুল লতিফ সরকার

অভিযুক্ত আব্দুল লতিফ সরকার © সংগৃহীত

চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে বলায় এক শিক্ষককে মারধর করার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকারকে দলের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়।

এর আগে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ করেন এক শিক্ষক। এতে তাকে মারধর করার অভিযোগ ওঠে বিএনপি নেতা আব্দুল লতিফের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর আব্দুল লতিফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিকৃবিতে সংঘর্ষের ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন কেন্দ্রীয় ছাত্রদলের

অব্যাহতিপত্রে বলা হয়, আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর কারণ দর্শাতে বলা হয়। এর প্রেক্ষিতে আপনি তার জবাব দিলেও সেটি সন্তোষজনক না হওয়ায় আপনার সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয় ওই পত্রে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক বলেন, আব্দুল লতিফ সরকারের বিরুদ্ধে এক শিক্ষককে মারধর করে জখমের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। এ জন্য তাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬