রাজশাহীতে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

২৫ অক্টোবর ২০২৪, ১০:১৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
রাজশাহীতে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়

রাজশাহীতে এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় © টিডিসি

বেসরকারি কলেজের সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটি।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষক এখনো নন-এমপিও রয়েছেন। রাজনৈতিক কারণে তাদের এমপিওভুক্ত করা হয়নি, ফলে তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। এ বৈষম্যের কারণে তারা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন, বিশেষ করে বর্তমান উচ্চ দ্রব্যমূল্যের বাজারে। তাদের দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯ শতাংশ, জিপিএ-৫ পেল ২৮ হাজার শিক্ষার্থী

ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সভাপতি সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলাল হোসেন। এতে আরও বক্তব্য দেন মেহেদী হাসান, অলিউল্লাহ রহমান অলি, কাজল কুমার মণ্ডর, জালাল হোসেন প্রমুখ। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন কলেজের ১১টি নন-এমপিও শিক্ষক অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষকরা রাজশাহীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬