রাশিয়া থেকে ৩০ হাজার টন সার আমদানির অনুমোদন

২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ১০৪ কোটি টাকায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৪ সালের ৯ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বমোট ৩টি প্রস্তাব উপস্থাপিত হলে তিনটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়।

রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন ‘প্রডিন্টরগ’ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনর (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩য় লটের ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৮৯.৭৫ মার্কিন ডলার।

ট্যাগ: জাতীয়
ট্যাবু ভেঙে পোশাকের সমতা ফেরাতে যবিপ্রবিতে ‘লুঙ্গি প্যারেড’
  • ১১ অক্টোবর ২০২৬
১ অক্টোবরের পরীক্ষার চিঠি ২৮ সেপ্টেম্বর ডাকযোগে পাঠাল প্রশা…
  • ১১ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, কর্মস্থল…
  • ১১ অক্টোবর ২০২৬
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, সতর্ক করলেন বিজ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬