৪২ জনকে হত্যা মামলা থেকে খারিজ পেলেন খালেদা জিয়া

২৪ অক্টোবর ২০২৪, ০১:৫০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যা মামলা খারিজ করে দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জন আগুনে পুড়িয়ে মারা হয়। এসব ঘটনায় খালেদা জিয়াসহ তিনজনকে হুকুমের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। সরকার বিরোধী আন্দোলনে ৪২ জন নিহতের ঘটনায় খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে আদালতে এই মামলা দায়ের করা হয়।

মামলার অন্য তিন আসামি হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close