নির্বাচনী ব্যবস্থা নিয়ে সবার মতামত চেয়েছে কমিশন

২২ অক্টোবর ২০২৪, ০৩:১০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত

সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। এ জন্য কমিশন সুনির্দিষ্ট পরামর্শ চেয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মতামত চেয়ে অনুরোধ জানিয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার ‘নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন’ গঠন করে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাব জানতে আগ্রহী।

এ প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত ই-মেইল, ওয়েবসাইট বা কমিশনের ফেসবুক পেজে ১৫ নভেম্বরের মধ্যে পাঠাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মতামত পাঠানোর ঠিকানা:

ইমেইল: [email protected]

ওয়েবসাইট:  https://erc.ecs.gov.bd

ফেসবুক পেজ: www.facebook.com/ercbd2024

‘সাপ্লিমেন্টারি এক্সাম’ দেওয়ার সুযোগ পাচ্ছে এসএসসি ফেল করা …
  • ১১ অক্টোবর ২০২৬
ব্যবসার জন্য ‍স্ত্রীর কাছ থেকে টাকা নেওয়া যৌতুক নয়: হাইকোর্ট
  • ১১ অক্টোবর ২০২৬
বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬