সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

১৯ অক্টোবর ২০২৪, ০৭:২৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার © সংগৃহীত

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের সোপর্দ করা হবে।

আরও পড়ুন: আজ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

গত ৫ আগস্ট  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমা…
  • ১৮ এপ্রিল ২০২৬
রোবটের ম্যারাথন আয়োজন করছে চীন, পাড়ি দিতে হবে ২১ কিমি উঁচু …
  • ১৮ এপ্রিল ২০২৬
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
  • ১৮ এপ্রিল ২০২৬
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিং: জেনারেটর থাকলেও বন্ধ …
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬