শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৭ অক্টোবর ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া জারি করা হয়েছে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে তাকে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করে এ নির্দেশ দেন।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আরেক অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরায়ানো জারি করা হয়েছে। তদন্ত সংস্থার পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ পরোয়ানা জারি করেন।

আরো পড়ুন: ৪৫তম বিসিএসের ৬৭ হাজার খাতা পিএসসিতে

এর আগে সকালে ট্রাইব্যুনালের বেঞ্চে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও চাওয়া হয়।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬