আওয়ামী লীগ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে: উপদেষ্টা আসিফ 

১১ অক্টোবর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া © সংগৃহীূত

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইতোপূর্বে আমরা দেখেছি যখনই কোনজন গুরুত্বপূর্ণ ইস্যু অ্যারেঞ্জ করেছে তখনই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভাজন উসকে দিয়ে আমাদেরকে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করেছে। অর্থাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। 

শুক্রবার (১১ অক্টোবর) রাতে সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সৌন্দর্য। যদিও অনেক মহল আছে যারা চেষ্টা করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে। সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমি দেখেছি। আজ ও আগামীকাল সাতক্ষীরার বিভিন্ন পূজা মন্ডপে যাব ও দেখব। সেটাকে বজায় রাখার জন্য আপনাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। 

আসিফ মাহমুদ বলেন, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। এখন থেকে সেটা আমরা আর করতে দেব না। এজন্য আপনারা দেখেছেন এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। কিন্তু নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে জনগণের একটি অবদান রাখার সুযোগ রয়েছে। আপনারাও সেখানে টাচ করবেন। 

তিনি বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রভাব রয়েছে। বিগত সময়ের মতো আগামীতেও যেন রাজনীতিকরণ না হয়, সেদিকে যথেষ্ট মনোযোগ রয়েছে। ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জাতীয় খো খো দলের অধিনায়ক আব্দুর রহমান রানা, জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার আলমগীর কবির রানা, জাতীয় ক্রিকেট দলের পেসার আশিকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড় ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

নেত্রকোনায় ক্রেতাদের পদভারে জমজমাট ঈদ বাজার
  • ১৪ মার্চ ২০২৬
সব ধর্মের মানুষ মিলেই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ: প্রধানমন্ত…
  • ১৪ মার্চ ২০২৬
‘সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির’
  • ১৪ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
আজ স্বর্ণের গহনা কিনতে কত খরচ করতে হবে আপনাকে, জেনে নিন
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081