পূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার

১১ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পরিদর্শন শেষে আইজিপি

পরিদর্শন শেষে আইজিপি © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা ও ২৪টি সাধারণ ডায়েরি এবং ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে-নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

ময়নুল ইসলাম আরও বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা চালানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এ ছাড়া দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে।

ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬