শশুরবাড়ি থেকে ফিরতে গিয়ে আটক ভারতীয় মা-ছেলে

০৯ অক্টোবর ২০২৪, ০৮:০৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
শশুবাড়ি থেকে ফিরতে গিয়ে আটক ভারতীয় মা-ছেলে

শশুবাড়ি থেকে ফিরতে গিয়ে আটক ভারতীয় মা-ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অবৈধভাবে ভারতে ফেরার সময় ভারতীয় নাগরিক মা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ফকিরমোড়া বিওপির টহল দল তাদের আটক করে।

আটকরা হলেন–ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার বাসিন্দা পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, পান্না দেব ও তার ছেলে অভি তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়া নামের দুই ব্যক্তির সহায়তায় আব্দুল্লাহপুর সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

তিনি আরও বলেন, তারা এক সপ্তাহ আগে ভারত থেকে বাংলাদেশে এসে কিশোরগঞ্জের শ্বশুরবাড়িতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যান। ভারত সীমান্তের রামনগর থানা এলাকার এক ব্যক্তি তাদের বাংলাদেশে প্রবেশ করতে সহায়তা করেছিলেন।

ট্যাগ: ভারত
ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬