গণমাধ্যম কর্মীদের হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি গঠন

০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
তথ্য মন্ত্রণালয় লোগো

তথ্য মন্ত্রণালয় লোগো © সংগৃহীত

গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটিতে অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সোমবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কমিটিতে কমিটিতে অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) প্রধান করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রধান তথ্য কর্মকর্তা, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (জেলা জজ পদমর্যাদার), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস)।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি আবরারের ভাইয়ের

কমিটি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ করবে এবং সময়ে সময়ে মামলার বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করবে। 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬