কলেজের সামনে প্রকাশ্যে মদ্যপান, যুবককে পুলিশে সোপর্দ 

০৪ অক্টোবর ২০২৪, ০৮:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ছবি

ছবি © টিডিসি

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে মদ্যপান করা অবস্থায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। 

প্রকাশ্যে মদ্যপানকারী যুবকের নাম শুভ। তিনি কলেজের শিক্ষার্থী নন—থাকেন মালিটোলায়। সিগারেট কোম্পানিতে চাকরি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার কিছু পরে তারা সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে গেলে দেখতে পান ৩ জন যুবক একটি দেশীয় মদের বোতল হাতে দাঁড়িয়ে আছেন। শিক্ষার্থীরা এ অবস্থায় তাদের কাছে গেলে বাকি দুজন পালিয়ে গেলেও একজন পালাতে ব্যর্থ হন। এ অবস্থায় তার কাছ থেকে উদ্ধারকৃত মদের বোতলের দুই-তৃতীয়াংশ খালি ছিল। তখন শিক্ষার্থীরা অভিযুক্তকে প্রশ্ন করলে বিভিন্ন অসংলগ্ন উত্তর দিতে থাকেন ওই যুবক।

এক পর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত যুবককে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যান। তখন সূত্রাপুর থানায় ফোন দিয়ে অভিযুক্ত যুবককে পুলিশে সোপর্দ করেন।

ট্যাগ: আটক
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬