ধানমন্ডিতে চুলা বিস্ফোরণের ঘটনায় বাবা-মায়ের পর না ফেরার দেশে শিশু বায়েজিদ

০৪ অক্টোবর ২০২৪, ১১:৩৯ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাবা-মায়ের পর মারা যায় শিশু বায়েজিদ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে বায়েজিদ নামে এক শিশু আইসিইউতে মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার শিশুটির বাবা টোটন এবং বুধবার মা নিপাও আইসিইউতে থাকাকালীন মারা যান।

এদিকে, গত ২৮ সেপ্টেম্বর ভোররাতে এই ঘটনাটি ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

দগ্ধরা হলেন, টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)। ভোর রাতে শিশুর জন্য গরম পানি করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানা যায়।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬