কাউনিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে নিয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

০৩ অক্টোবর ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM

রংপুর জেলার কাউনিয়া উপজেলার স্কুল ও কলেজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূল ধারার সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশ ঘটাতে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে জলবায়ু পরিবর্তন ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘গ্রীন পিস নেটওয়ার্ক।’

বুধবার (২ অক্টোবর) কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মশালা আয়োজন করা হয়। 

কর্মশালায় অংশগ্রহণ করা কাউনিয়া উপজেলার ৫ টি প্রতিষ্ঠান কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাউনিয়া কলেজ, কাউনিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কাউনিয়া মহিলা কলেজ ও ধর্মেশ্বর মহেশা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীরা এমন কর্মশালায় উপস্থিত হতে পেরে তারা খুবই উচ্ছ্বাসিত। ভবিষ্যতে এমন কর্মশালার পাশাপাশি তারা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। তারা চায় সুস্থ সংস্কৃতি চর্চা সবখানে ছড়িয়ে পড়ুক। 

দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন এবং গ্রীন পিস নেটওয়ার্ক এর সভাপতি ছাকিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার মহিদুল ইসলাম বলেন, "কাউনিয়া উপজেলায় প্রথমবারের মতো এমন আয়োজন যা সত্যিই প্রশংসনীয়। গ্রীন পিস নেটওয়ার্কের এমন উদ্যোগকে কাউনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। ভবিষ্যতে এমন যে কোন উদ্যোগে কাউনিয়া উপজেলা প্রশাসন গ্রীন পিস নেটওয়ার্কের পাশে থাকবে।" উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, "কাউনিয়া উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা মনে করি। এমন সুন্দর আয়োজন বারবার হবে বলে আমরা আশাবাদী। যে কোন প্রয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পাশে থাকবে।"

দিনব্যাপী এই কর্মশালায় রংপুর ডিবেটিং সোসাইটির একটি চৌকস দল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্ক পরিচিতি, বিতর্কের মূল কাঠামো, সনাতনী বিতর্কের মূল পাঠ প্রতিষ্ঠান ভিত্তিক বিতর্ক দল গঠন ও দলীয় অনুশীলন সহ বিতর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেন রংপুর ডিবেটিং সোসাইটির সদস্যবৃন্দ। রংপুর ডেবেটিং সোসাইটির সদস্য বলেন, "উপজেলা পর্যায়ে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আমরা খুবই আনন্দিত এখানে উপস্থিত হতে পেরে। ভবিষ্যতে আবারো আসতে চাই।" 

অনুষ্ঠান শেষে গ্রীন পিস নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা আল আমিন ইসলাম বলেন, "আমাদের সংগঠন জলবায়ু পরিবর্তন এবং শিশুদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। তার ঐ পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছে ও আয়োজন সফল করতে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের সকলকে গ্রীন পিস নেটওয়ার্ক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভবিষ্যতে কাউনিয়ায় এমন আরো আয়োজন হবে ইনশাআল্লাহ।"

কনটেন্ট ক্রিয়েটর রাকিব খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ…
  • ১৭ মার্চ ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্…
  • ১৭ মার্চ ২০২৬
সকালের মধ্যেই ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সত…
  • ১৭ মার্চ ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধা…
  • ১৭ মার্চ ২০২৬
হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর
  • ১৭ মার্চ ২০২৬
ইউএনওর সঙ্গে নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence