এবার শিক্ষা ক্যাডার ছেড়ে অন্যত্র যোগ দিলেন ৩ কর্মকর্তা

০৩ অক্টোবর ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০০ PM
সচিবালয়

সচিবালয় © সংগৃহীত

শিক্ষা ক্যাডার ছেড়ে এবার কৃষি, তথ্য ও কর ক্যাডারে যোগ দিয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের প্রভাষক মো. মোস্তফা আলী হাসান, নাটোরের সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক মো. নাজিম উদ্দিন এবং নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক মো. শরীফুল ইসলাম।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দুই দফায় ১২ জন কর্মকর্তা শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যোগ দেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইনের ধারা অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো।

আরও পড়ুন: জাল সনদধারী ৬৭৭ জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চায় মাউশি

এর আগে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানা গেছে, শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তা চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার, নিরীক্ষা ও হিসাব ক্যাডার, বন ক্যাডার, কর ক্যাডার এবং শুল্ক ও আবগারি ক্যাডারে যোগ দিয়েছেন।

তারও আগে ১৮ সেপ্টেম্বর জানা গেছে, চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে যোগ দেন শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তা। এ নিয়ে ১৫ কর্মকর্তা শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যোগ দিলেন।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬