বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে

০৩ অক্টোবর ২০২৪, ০১:৫৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে

বিদ্যুৎ-জ্বালানি খাতের দুর্নীতির অভিযোগ জানানো যাবে ই-মেইলে © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটি গঠন করেছে। কমিটির কাছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত তথ্য-উপাত্ত ইমেইলে পাঠানো যাবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে। ওই আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ যে কোনো ব্যক্তি কমিটির ই-মেইলে ৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঠাতে পারবেন।

কমিটি পরবর্তী সময়ে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে কার্যক্রম গ্রহণ করবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থার দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি ([email protected]) এই ই-মেইলে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬