হত্যা মামলায় জামিন স্থগিত রানাপ্লাজার মালিক সোহেল রানার

০৩ অক্টোবর ২০২৪, ০৭:১৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
ছবি

ছবি © সংগৃহীত

আলোচিত রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিনাদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার (২ অক্টোবর) বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালতে এ আদেশ দেন।

আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। গতকাল মঙ্গলবার বিচারপতি মো.আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। যাতে জামিনের একদিন পরই তা স্থগিত হয়।  

আরও পড়ুন: আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসছেন রাজনৈতিক দলগুলো

এর আগে গত বছর এ মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। ওই ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলাটি করে পুলিশ। ভবন নির্মাণে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করার অভিযোগে মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় হওয়া হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।

‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে পাশকৃত প্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬