জাহাজ বিস্ফোরণে নিখোঁজ তিন, উদ্ধারকাজে ফায়ার সার্ভিস-নৌবাহিনী-কোস্টগার্ড

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৫ PM
ছবি

ছবি © সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় তিন জন নিখোঁজ হয়েছেন। উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডসহ ইস্টার্ন ফায়ার ফাইটিংয়ের যৌথ দল। 

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলেও ট্যাংকারে থাকা তিন জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানান জাহাজের অন্যান্য সদস্যরা, তবে কতজন নিখোঁজ রয়েছেন তা সঠিক করে জানা যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির জেটিতে খালাসরত অবস্থায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

জাহাজে কর্তব্যরতরা জানান হঠাৎ করেই জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

বিস্ফোরণের ব্যাপারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ডিজিএম (ইন্সপেকশন অ্যান্ড সেইফটি) একেএম নঈমুল্লাহ গণমাধ্যমকে বলেন, কর্ণফুলী নদীর ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ জাহাজে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। নিখোঁজের ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিন জন নিখোঁজ রয়েছেন।

বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ। জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬