এবার সচল হচ্ছে ‘পাগল’ স্ট্যাটাসের সব এনআইডি

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্র © প্রতীকী ছবি

ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সচলের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য কর্মকর্তাদের তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম।

নির্দেশনায় বলা হয়, বর্তমানে এনআইডি ডাটাবেইজে কিছুসংখ্যক জাতীয় পরিচয়পত্র ম্যাডনেস (পাগল) স্ট্যাটাসে রয়েছে। ভোটার নিবন্ধনের সময় ভুলক্রমে অসামর্থ্য বা বিশেষ চাহিদাসম্পন্ন বা ‘অপ্রকৃতিস্থ’ নির্ধারণ করার কারণে সেসব ভোটারের স্ট্যাটাস ‘ম্যাডনেস’ হয়ে যায়। এর ফলে এই স্ট্যাটাসে থাকা জাতীয় পরিচয়পত্রধারী নাগরিকরা সব ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এতে আরও বলা হয়, কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সফটওয়্যারে ‘স্ট্যাটাস: ম্যাডনেস’ দিয়ে সার্চ করলে উপজেলাভিত্তিক ম্যাডনেস ভোটারদের তালিকা পাওয়া যাবে। এ তালিকা থেকে যেসব জাতীয় পরিচয়পত্র সচল করা প্রয়োজন, সেগুলো সচল করার জন্য পত্রাকারে মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬