এস আলম গ্রুপের সব সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
এস আলম গ্রুপ

এস আলম গ্রুপ © লোগো

নানা অভিযোগে অভিযুক্ত দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ এস আলমের স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় ও আইজিআরকে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের এ আদেশ দেন।

একইসঙ্গে এস আলম গ্রুপ ব্যাংক থেকে কত টাকা ঋণ নিয়েছে ও বিদেশে কত টাকা পাচার করেছে, এ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। তাই তারা ধীরে এগুতে চান।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার রোকনুজ্জামান জানান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি ক্রোকের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

এর আগে এস আলমের সম্পত্তি বিক্রি, হস্তান্তর এবং স্থানান্তরের উপর নিষেধাজ্ঞা চেয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রোকোনুজ্জামান।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬