শর্ত সাপেক্ষে ঋণ দিতে রাজি বিশ্বব্যাংক

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধির সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক

বিশ্বব্যাংক ও আইএফসি প্রতিনিধির সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক © সংগৃহীত

দেশের আর্থিক খাত সংস্কারে শর্ত সাপেক্ষে সব ধরনের সহায়তা দেবে বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইনান্স করপোরেশন (আইএফসি)। রোববার এ দুটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ড. সালেহ উদ্দিন বলেন, এ অর্থ পাওয়া গেলে ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের কাজে ব্যয় করা হবে। যদিও ঋণ সহায়তার অঙ্ক জানাতে চাননি তিনি।

জানা গেছে, অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বব্যাংকের বৈঠকে ঋণের পরিমাণ চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। 

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক সাড়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: সংস্কারের জন্য ৪২ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

এ ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন খাতে সংস্কার সহযোগিতায় বাংলাদেশকে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এই ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অজয় বাঙ্গা বলেন, নতুন ঋণ হিসেবে দেওয়া হবে দুই বিলিয়ন ডলার এবং বিদ্যমান কর্মসূচি থেকে দেওয়া হবে আরও দেড় বিলিয়ন ডলার। বিশ্বব্যাংক ডিজিটাইজেশন, তারল্য, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহণ খাত সংস্কারে এ সহায়তা করবে।

বৈঠকে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক পরিসরে সংস্কারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চান। তিনি বলেন, দেশ পুনর্গঠনের জন্য এটি একটি বড় সুযোগ।

নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
close