কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় আসামি কাদের-কামালসহ ২৯৫ জন

২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় আসামি কাদের-কামালসহ ২৯৫ জন।

কাঠমিস্ত্রিকে হত্যা মামলায় আসামি কাদের-কামালসহ ২৯৫ জন। © সংগৃহীত

সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে তুহিন আহমেদ (৩১) নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার ঘটনায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রিয়া শেখ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে হত্যা ও হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, নিহত তুহিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের সগির আহমেদের ছেলে।

গত ২০ জুলাই বিকালে ধসে পড়া রানা প্লাজা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বুকে গুলিবিদ্ধ হন কাঠমিস্ত্রি তুহিন আহমেদ। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই দুপুরে মারা যান তিনি।

ওবায়দুল কাদের ছাড়াও মামলার অপর আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬