ছাত্র আন্দোলনে আহতদের প্রয়োজনে বিদেশে চিকিৎসা করাবে সরকার

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
বাংলাদেশ সরকারের সচিবালয়

বাংলাদেশ সরকারের সচিবালয় © ফাইল ছবি

জুলাই ও অগাস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা গুরুতর আহত, তাদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাবে সরকার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মো. হেলাল উদ্দিন। এ সময় কারো কৃত্রিম অঙ্গ সংযোজন করার দরকার হলে সরকার সহায়তা দেবে বলেও তিনি জানান।

এর আগে আহতদের চিকিৎসার ব্যাপারে বাংলাদেশ সফররত চীনের মেডিকেল দলের সাথে স্বাস্থ্য উপদেষ্টা বৈঠক করেন। এদলের সদস্যদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করার কথা জানান হেলাল উদ্দিন।

আরো পড়ুন: ১৩ বছর পেরিয়ে গেছে, এখনও ক্ষতিপূরণের আশায় ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আন্দোলনের সময় থেকে এ পর্যন্ত ৭০৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। অতিরিক্ত সচিব বলেন, হতাহতদের চূড়ান্ত তালিকা করতে আরও সময় লাগবে। সারাদেশ থেকে তালিকা সংগ্রহের কাজ চলছে বলে তিনি জানান।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬