নিলামে জয়নুল আবেদিনের পেইন্টিং ৮ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
জয়নুল আবেদিনের চিত্রকর্ম

জয়নুল আবেদিনের চিত্রকর্ম © সংগৃহীত

শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম ৫ লাখ ১৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমান প্রায় ৮ কোটি ২৫ লাখ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চিত্রকর্মটি যুক্তরাজ্যে নিলামে তোলে নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। সেখানেই ছবিটি বিক্রি হয়। কোনো বাংলাদেশি শিল্পীর চিত্রকর্মের দামের দিক থেকে এটি একটি রেকর্ড। 

চিত্রকর্মটি ১৯৭০ সালের আঁকা। এটি কাগজের ওপর কালো কালির রেখা ও ওয়াশে করা। তাতে মাটির ওপর পড়ে থাকা মৃত মা ও শিশুর শরীরের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এটি জয়নুলের ‘মনপুরা ৭০’ সিরিজের একটি কাজ। জয়নুল আবেদিন এসব বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর। এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ। 

সদবি’সের ওয়েবসাইটে জয়নুল আবেদিনের চিত্রকর্মটি সম্পর্কে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার একটি ব্যক্তিগত সংগ্রহশালা থেকে সেটি নিলামে তোলা হয়েছে। চিত্রকর্মটি চেদোমিল প্লাজেক নামের একজন পানিবিষয়ক গবেষককে উপহার দিয়েছিলেন জয়নুল আবেদিন। তিনি বেশ কয়েক বছর ঢাকায় অবস্থান করেছিলেন। তখন জয়নুলের সঙ্গে তাঁর সখ্য হয়েছিল।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জয়নুল আবেদিনের আরও দুটি চিত্রকর্ম নিলামে তুলেছিল সদবি’স। সেগুলোর একটি ছিল তার বিখ্যাত চিত্রকর্ম ‘সাঁওতাল দম্পতি’। ১৯৫১ সালে আঁকা ওই চিত্রকর্ম ৩ লাখ ৮১ হাজার ডলারে বিক্রি হয়েছিল। আর বসে থাকা নারীর আরেকটি চিত্রকর্ম বিক্রি হয়েছিল ২ লাখ ৭৯ হাজার ৪০০ ডলারে।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬