মানবাধিকার, বাকস্বাধীনতা সমুন্নত রাখবে অন্তর্বর্তী সরকার

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মানবাধিকার, বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মানবাধিকার, বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে বিশ্ব মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে দেখা করার সময় তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের সময় সংঘটিত নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। এসময় মানবাধিকার কর্মকর্তারা স্বৈরশাসকের সময় সম্পাদিত প্রায় তিন হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আরও তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পূর্ববর্তী স্বৈরাচারী শাসনামলে নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকার কীভাবে অস্বীকার করা হয়েছিল এবং তার সরকার দেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এ পর্যন্ত কী করেছে তার সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য পুলিশ সংক্রান্ত একটি কমিশনসহ বেশ কয়েকটি কমিশন গঠন করেছে।

তিনি বলেন, তার সরকার তার কার্যকলাপের যে কোনও সমালোচনাকে স্বাগত জানাবে এবং অঙ্গীকার করেছে যে অন্তর্বর্তীকালীন প্রশাসন বাকস্বাধীনতা বজায় রাখবে।

তিনি আরও বলেন, সরকার দেশে কোনো কণ্ঠস্বরকে সীমাবদ্ধ করবে না।

ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬