কক্সবাজারে সন্ত্রাসীদের হাতে সেনা কর্মকর্তা নিহত

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
কক্সবাজারে সন্ত্রাসীদের হাতে সেনা সদস্য নিহত

কক্সবাজারে সন্ত্রাসীদের হাতে সেনা সদস্য নিহত © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নিহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে তাকে কক্সবাজার নেয়ার পথে তিনি মারা যান।

ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি। 

রামু ক্যান্টনমেন্টের এক সেনা অফিসারের বরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহর ফেসবুকে পোস্ট থেকে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের খোঁজে অভিযানে গিয়েছিলো সেনা বাহিনী। এ সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে তানজিমের শরীরে গুলি লাগে। একই সঙ্গে চোখে গুলি লেগে খুলি দিয়ে বের হয়ে যায়।

এরপর তাকে প্রথমে ফিল্ড হাসপাতালে পরে অবস্থা বেগতিক দেখে সিএমএইচে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নেওয়ার আগেই মারা যায় তানজিম।

পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট ছিল তানজিম।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬