সাজেকে আটকা পড়েছে ৮ শতাধিক পর্যটক

২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
সাজেক

সাজেক © সংগৃহীত

তিন পার্বত্য জেলায় পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের কারণে রাঙামাটির পর্যটন স্পট সাজেকে আটকা পড়েছেন ৮০০ পর্যটক। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ।

সুবর্ণ দেব বর্মণ বলেন, মূলত গত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, অবরোধের কারণে তারাই আটকা পড়েছেন। পরিস্থিতি উন্নতি হলে পর্যটকরা ফিরতে শুরু করবেন। প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক নানা প্রেক্ষাপটে পর্যটকরা আটকা পড়লে সাজেক কটেজ মালিক সমিতি পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় প্রদান করে।

সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, অবরোধের কারণে সাজেকে ৮ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।

প্রসঙ্গত, খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় একজন নিহত হন। উভয় পক্ষের ৫৩ জন আহত হন। এ ঘটনায় কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে অগ্নিসংযোগ করেন বিক্ষুদ্ধরা। 

ট্যাগ: অবরোধ
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬