চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত © সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে থানার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত জুবায়ের সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি টার্ফ খেলার মাঠ দখল নিয়ে স্থানীয় ছাত্রদলের ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে শুক্রবার বিকেলে সংঘর্ষ হয়। এতে আহত দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জুবায়ের মারা যান।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া বলেন, টার্ফ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬