অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার

২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
 মশিউর রহমান

মশিউর রহমান © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিএমপি।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ছিলেন আলোচিত।

 

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬