খুলছে কাজীপাড়া স্টেশন, দুপুর থেকে চলবে মেট্রোরেল 

২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

এখন থেকে সপ্তাহে সাতদিনই চলাচল করবে ঢাকার গণপরিবহন ব্যবস্থার অন্যতম সংযোজন মেট্রোরেল। তবে শুক্রবার যাত্রী পরিবহণ শুরু হবে বিকেল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান।

এদিকে, মেরামতের কাজ শেষ হওয়ায় আজ থেকে খুলবে কাজীপাড়া স্টেশনও। যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রো রেল।

তিনি বলেন, প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েকশ কোটি টাকা বলে জানিয়েছিলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

ট্যাগ: ঢাকা
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬